যশোরে ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) যশোর জেলা কমিটির এক সভা শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জেলা সভাপতি, কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দিনের সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির বিপবী সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় ও জেলা নেতা কমরেড জাকির হোসেন হবি, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড জিলুর রহমান ভিটু, জেলা নেতা কমরেড মিজানুর রহমান, কমরেড নিজামউদ্দিন,কমরেড বিপুল বিশ্বাস, কমরেড মুস্তাফিজুর রহমান লাল মিয়া, কমরেড চৈতন্য পাল, কমরেড নূর আলম। সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, শিল্প খাতে লোন দেওয়া হয় ২% এ, আর কৃষককে লোন দেওয়া হবে ৪% এ। ভৈরব নদ খননে দুর্নীতি, অনিয়ম, যশোর খুলনা মহাসড়ক পুনঃনির্মানে মহা দুর্নীতি, কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিটুমিন উঠে যাচ্ছে। গোটা রাস্তা ঢেউ খেলছে। তেলের মূল্য না কমায়ে গণ পরিবহনের ভাড়া বাড়িয়ে মালিকদের স্বার্থ রা করছে সরকার। অনলাইনে ট্রেনের টিকিট কাটার ব্যাবস্থা করে টিকিট কালবাজারিতে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। যাত্রী সাধারণকে হয়রানির শিকার করে ট্রেনবিমুখ করা হচ্ছে। ভবদহ ডুবছে। মুক্তেশ্বরী লিজ দিচ্ছে। বিনা বিচারে মানুষ মারা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষের বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা হরণ করা হচ্ছে। দেশে এক দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। এই দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি পেতে বাম প্রগতিশীলদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নাই। এই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার েেত্র ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কে অগ্রণী ভুমিকা রাখতে। মতাদর্শ রার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিজ্ঞপ্তি

ভাগ