করোনা আক্রান্ত বিএনপি নেতাদের সুস্থতা কামনা দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেশবপুর থানা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক নেতা ডা. মেসবাউর রহমান নান্নু, ফজলে রাব্বি মোপাশা, ডা. আব্দুল আজিজ, মহিলাদল নেত্রী শামছুন্নাহার পান্না, মনোয়ারা মোস্তফা ও তার স্বামী শেখ গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা আবুল কালাম আজাদসহ করোনা ভাইরাসে আক্রান্ত সকল নেতাকর্মীর সুস্থতা কামনায়, যশোর বিএনপি গতকাল দোয়া মাহফিল করে। বাদ আসর দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা শেষে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।

ভাগ