লোকসমাজ ডেস্ক॥ অনলাইন কাসে অংশ নিতে শিক্ষার্থীরা যাতে সহজে ডিভাইস এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা পায় সে ল্েয সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিার্থীদের অনলাইন কাস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিামন্ত্রী বলেন, ‘আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে শিক-শিার্থীদের আমরা জানাতে পারবো।’
প্রধান অতিথির বক্তব্যে শিামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘যেকোনও সংকট শুধু সমস্যাকেই নিয়ে আসে না সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করে। এই মহামারি পরিস্থিতিতেও আমরা সেই শিা পেলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিা-কার্যক্রম চালুর জন্য যেসব উদ্যোগ নিয়েছে সেটা হয়তো আরও ১০ বছর পরে নেওয়া হতো। কিন্তু সেই উদ্যোগ এখনই নেওয়া হলো, এটি সবচেয়ে বড় সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে।’
শিামন্ত্রী বলেন, ‘আপনারা অনলাইন শিা কার্যক্রম চালু করতে যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলো করোনা পরবর্তী সময়েও কাজে আসবে। আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন কোর্স অফার করতে হবে। নিয়মিত শিা কার্যক্রমের পাশাপাশি এটিও চালু করতে হবে। কারণ, যারা কাজে ঢুকে যাবে তাদেরকেও সুযোগ দিতে হবে। কর্মেেত্র ঢুকেও যেন তারা সুযোগ কাজে লাগাতে পারে। এেেত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিা-কার্যক্রম চালু করতে যে কার্যক্রম নিয়েছে সেটা প্রশংসনীয়।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘এই করোনা মহামারি পরিস্থিতি অনলাইন শিার একটা অপরচুনিটি। কারণ,এই প্যানডেমিক সিচুয়েশন কবে যাবে সেটা আমরা জানি না। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় শিার্থীরা এই সুযোগটাকে অ্যামব্রেস করতে পারে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে অনলাইন শিা-কার্যক্রম সফল করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনও বিকল্প নেই। কারণ, এটি সমগ্র বাংলাদেশকে কাভার করে।’ সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতির শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিা-কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিা-কার্যক্রম চালুর জন্য আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রমের আওতায় অনলাইনে ১৪৫৮ জন শিকের ১৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও কাস অপলোড করা হবে। ৩১টি ডিসিপ্লিনের এই অনলাইন কাস নেওয়া সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। একজন শিার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে এই ভিডিও কাস দেখতে পাবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ‘বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দফতরের প্রধান, বিভিন্ন কলেজের অধ্যসহ শিার্থীরা উপস্থিত ছিলেন।





