স্টাফ রিপোর্টার ॥ ‘আমি চিরতরে দূরে চলে যাবো, তবু, আমাদের/তোমাদের, দেবো না ভুলিতে…. জাতীয় কবি বিদ্রোহী কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলামের এই কথা সত্যই প্রমাণিত হয়েছে। তার মৃত্যুর ৪৪ বছর পরও কেউ ভোলেনি ভুলতে পারেনি তাকে। আজ ২৭ আগস্ট কবির ৪৪তম মৃত্যুবার্ষিকী। ইংরেজি ১৯৭৬ সালের এই দিনে ঢাকা পিজি হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি এই হাসপাতালে বাকরুদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়ে। পরে জাতীয় সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।





