লোকসমাজ ডেস্ক॥ অনেকটা প্রকাশ্যেই প্রেম করছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। অবশ্য দুই তারকা প্রেমের সম্পর্কের বিষয়ে কখনো স্বীকারও করেননি। কয়েকদিন আগেও শোনা গেছে, বিয়ে করতে যাচ্ছেন আলিয়া ও রণবীর। এটাও গুঞ্জন রটেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বিয়ের পিঁড়িতে বসবেন এ যুগল। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পরপর বিয়ের বিষয়টি থমকে যায়।
এদিকে ছেলের বউ হিসাবেও আলিয়াকে পছন্দ ছিলো ঋষি কাপুরের। রণবীর কাপুর এবং আলিয়ার পরিবারের সবাই এবছরই তাদের বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু করোনার কারণে এবছর আর বিয়ে হচ্ছে না রণবীর এবং আলিয়ার।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, করোনারভাইরাসের কারণে রণবীর এবং আলিয়ার বিয়ের তারিখ পিছানো হয়েছে। শুধু তাই নয় এ বছর ঋষি কাপুর মারা যাওয়ার কারণেও কাপুর পরিবারের আপাতত কোন উৎসব পালন করবে না বলে ঘনিষ্ট সূত্র জানিয়েছেন।
এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ এ নায়িকা চরিত্রে আলিয়া ভাটের অভিনয়ের কথা ছিলো। কিন্তু বর্তমানে এ ছবি থেকে অভিনেত্রী সরে এসেছেন।





