লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের বাসিন্দা মোছাঃ সালেহা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমীর ডা. শফিকুর রহমান।
শোকবাণীতে তিনি বলেন, মোছাঃ সালেহা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন দাঈ বোনকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
মৃত্যুকালে মোছাঃ সালেহা বেগমের বয়স হয়েছিলো ৬০ বছর তিনি দীর্ঘ দিন যাবত ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, ১ চেরে ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখেগেছেন। ২৬ আগস্ট সকাল ১০টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





