নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোলে রফতানিমুখী পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ঝিকরগাছা ট্রাক মটর শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। এ ঘটনায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল বন্দর ট্রাক মালিক সমিতি।
যশোর জেলা (ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল বন্দর) ট্রাক, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুছা মাহমুদ স্বারিত অভিযোগ পত্র থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। যে বন্দর সরকারের রাজস্ব আদায়ের ত্রে হিসেবে বড় একটি অংশ। এ বন্দরকে সর্বণ সচল রাখার জন্য সরকার ও স্থানীয় কয়েকটি সংগঠন সার্বণিক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ হতে ভারতে রফতানিমুখী পণ্যবাহী ট্রাক হতে বেনাপোল চেকপোস্টে কিছু কথিত শ্রমিক নামধারী সন্ত্রাসী ট্রাক প্রতি ১৬০/২০০ টাকা করে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। তাছাড়া পণ্যবাহী ট্রাকের সিরিয়াল আগে পাইয়ে দিতে ট্রাক প্রতি ১৫০০/২০০০ টাকা আদায় করছে, যা আইনগত অপরাধযোগ্য। ফলে বেনাপোল চেকপোস্টে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে মর্মে আশঙ্কা প্রকাশ করেছেন মালিক সমিতি কর্তৃপ।
সরেজমিনে বেনাপোল বন্দরের আমদানি গেট এলাকায় গিয়ে জানা যায়, যশোর জেলা (ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল বন্দর) ট্রাক, ট্যাংকলরি(দাহ্য পদার্থ ব্যতীত) ও কাভার্ডভ্যান মটর শ্রমিক ইউনিয়ন কর্তৃক প্রত্যেক রফতানি পণ্যবাহী ট্রাক থেকে ১শ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। সেই সাথে ভারতের পেট্রাপোল কাস্টমসের নাম করে চাঁদা নিচ্ছে ৫০ টাকা। সর্ব সাকূল্যে তারা ট্রাক প্রতি আদায় করছে ১৫০ টাকা। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
করেন রফতানিমুখী ট্রাক ড্রাইভাররা। এ সময় ইসরাফিল নামে এক ট্রাক ড্রাইভার এ প্রতিবেদককে জানান, সরকার ট্রাক থেকে চাঁদা নিতে নিষেধ করলেও বেনাপোলের কয়েকটি সিন্ডিকেট রফতানিমুখী ট্রাক থেকে চাঁদা আদায়ে মরিয়া হয়ে উঠেছে। তারা কিছুতেই চাঁদা না নিয়ে ভারতে ট্রাক প্রবেশ করতে দেয় না। তিনি আরও বলেন, ঝিকরগাছা মটর শ্রমিক ইউনিয়নের নামে বেনাপোলের সহিদুল ও কান ফুটানো আলমগীরসহ কতিপয় ব্যক্তি রফতানিমুখী ট্রাক থেকে ১০০ টাকা ও ভারতের পেট্রাপোল কাস্টমসের জন্য ৫০ টাকা চাঁদাসহ ১৫০ টাকা নিয়ে থাকে। আজকেও তিনি ১৫০ টাকা চাঁদা দিয়ে রফতানি গেটে প্রবেশ করেছেন বলে জানান।
যশোর জেলা (ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল বন্দর) ট্রাক ট্যাংকলরী(দাহ্য পদার্থ ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান মটর শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিষয়টির সত্যতা প্রকাশ করে বলেন, প্রতিদিন এ রফতানি গেট দিয়ে ৮০ থেকে ১০০ ট্রাক পণ্য ভারতে যাতায়াত করে থাকে। সেখানে বিশাল এ সংগঠনের বেকার সদস্যদের স্বার্থে গত বৃহস্পতিবার থেকে তারা ট্রাক প্রতি ১০০ টাকা করে নিচ্ছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান বলেন বিষয়টি তিনি শুনেছেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রফতানিমুখী ট্রাক ড্রাইভারদের কাছে চাঁদার সত্যতা যাচাই করেছেন। কিন্তু কোনও ড্রাইভার মুখ খুলতে রাজি না হওয়ায় চাঁদাবাজদের বিররুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বিষয়টি যাচাই করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যশোর জেলা (ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল বন্দর) ট্রাক ট্যাংকলরী(দাহ্য পদার্থ ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান মটর শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে আঙুল তুলে কতিপয় ট্রাক চালক জানান, তাদেরকে বাধ্যতামূলক এ ইউনিয়নের সদস্য হতে হবে, নইলে তাদেরকে ঝিকরগাছার ওপর দিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ওই মটর শ্রমিক ইউনিয়ন কর্তৃপ।





