রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:টাইম স্কেল কর্তনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। রবিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট সরকারী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর তারা স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে শিক্ষকরা জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল কর্তন না করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্য।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জাতীয়করণকৃত শিক্ষক মহাজোটের সমন্বায়ক আশরাফ, আকবর আলি, মশিউর রহমানসহ শিক্ষকবৃন্দ





