রামনগর বিএনপি নেতা ডা.আব্দুল আজিজের সুস্থতা কামনা

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল আজিজ (৭৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তাঁর করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি যশোর টিবি কিনিক কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সার্বিক খোঁজ খবর নেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রবীণ এ নেতার দ্রুত সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন, রামনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ মনু, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম-সম্পাদক শহিদ আল-মামুন, সাংগঠনিক মোসলেম উদ্দীন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হাসান, মাসুদুর রহমান শামীম, ইউনিয়ন যুবদল সভাপতি সিরাজ মোল্লা, সম্পাদক মাজহারুল ইসলাম রাজিব, ইউনিয়ন ছাত্রদল সভাপতি জহির উদ্দীন, সম্পাদক অনিক হোসেন, জেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, সাগর হোসেন, শিহাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিম ও হিরা হোসেন, যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, সহ-সম্পাদক পারভেজ হোসেন প্রমুখ।

ভাগ