বাগআঁচড়ায় ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে একটি দামি মোটরসাইকেলসহ ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বাগআঁচড়া পুলিশ। শনিবার বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সাতমাইল পশুহাটের কাছে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে গাড়ির ভেতর লুকিয়ে রাখা ১২৫ বোতল ফেনসিডিল পুলিশ জব্দ করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচাজ (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, একটি হাং মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশের এস আই আনোয়ার আজিম পিছু নেন। চালক বুঝতে পেরে সাতমাইল পশুহাটের কাছে রাস্তার ওপর মোটরসাইকেল ফেলে ভিড়ের ভেতর মিশে যায়। পরে মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে পুলিশ ক্যাম্পে নেয়া হয়। তিনি বলেন আসামি ধরার প্রচেষ্টা চলছে। আটক মালামাল শার্শা থানায় জমা দেয়া হবে।

ভাগ