অভয়নগরে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার কাপাসহাটি গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষরা এক নারীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শুক্রবার রাতে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার কাপাসহাটি গ্রামের মোছা. ফিরোজা খাতুনের বসতবাড়িতে আদালতের ১৪৪ ধারা জারিকৃত জমিতে আইন ভঙ্গ করে প্রতিপক্ষ গ্রুপের লোকেরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। ভাঙচুরের ঘটনায় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়। তারা হলেন, মো. আক্কেল আলী, মো. আসাদুজ্জামান, আব্দুর রউফ ও আবুল কালাম আজাদ। এ ব্যাপারে শনিবার বিকেলে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ