শনিবার এপেক্স কাব অব যশোরের পক্ষ থেকে চাউলিয়া কাস্তেরী কান্দা সদন ও এতিমখানার জলাশয়ে মৎস্য অবমুক্ত করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-০৬ গভর্নর আসাদুজ্জামান শাহীন। গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লাইফ মেম্বর নজরুল ইসলাম বুলবুল, ডা. আব্দুল মতিন, অ্যাড. নজরুল ইসলাম, সেক্রেটারি জসীম উদ্দীন খান, মীর কামরুজ্জামান মনি, মমতাজ খাতুন, কামরুজ্জামান মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি।





