ফুলতলায় ছাত্রদলের দোয়া মাহফিল

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পি’র মাতা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় ফুলতলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নতুনহাট বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেগ তুষার হোসেন এস. এম আল আমিন সানার পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বি এম ইমরান হোসেন, মো. শামীম রেজা, মো. সালমান হোসেন, ফয়সাল হোসেন, সবুজ সরদার, মো. রিয়াজ, মো. মঞ্জুর ইসলাম, মো. নাঈম রহমান, আজিজুর রহমান, এমভি মোহাম্মদ, মো. আসাদ, মো. রাকিব, মো. আল মুজাহিদ আকাশ, এমভি ইশান খান, মো. রাকিব হোসেন, মো. রাব্বি, সাহিদুল হোসেন প্রমুখ।

ভাগ