বাগেরহাটে চাষিদের মাঝে বিনামূল্যে গলদা চিংড়ির রেণু বিতরণ

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প থেকে বিনামূল্যে চাষিদের মাঝে গলদা চিংড়ির রেণু বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে গবেষনা কেন্দ্রের হ্যাচারি চত্তরে রেণু বিতরণ করেন চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম। এসময় চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল হাসান, ড. এএসএম তানবিরুল হক, মোসা. সাবরিনা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন চিংড়ি চাষিদের মাঝে দুই হাজার করে গলদার রেণু ( পোনা) বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উৎপদিত রেণু চাষিদের মাঝে বিতরণ করা হবে বলে চিংড়ি গবেষনা কেন্দ্রের প থেকে জানানো হয়েছে। এর আগে প্রায় এক লাখ পোনা বিতরণ করা হয়।

ভাগ