জমি দখলর অভিযোগে মামলা করায় বাদি পবিবারকে হুমকি

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামে অবসরপাপ্ত একজন শিক্ষকের ভূমি দখল করে নিয়েছে একটি সংঘবদ্ধ সন্ত্রসাী চক্র। দখল করেই সন্ত্রাসীরা থেমে নেই। রীতিমতো জমি মালিক ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে। স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পেয়ে ভুক্তভোগী নজিবর রহমান আদালতে মামলা দায়ের করেছেন। মামলার আর্জিতে তিনি এসব অভিযোগ করেছেন।
তার অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, হৈবতপুর ইউনিয়নের ১২৬ নাম্বার নাটুয়াপাড়া মৌজায় ৭২৫, ১১৯১ ও ১৩৭৩ নাম্বার হালদাগে নজিবর রহমানের ৪১ শতক জমি রয়েছে। স্থানীয় সন্ত্রাসী একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে ইকবাল হোসেন, তার ছেলে ইন্ডাজুল মন্ডল, মোকলেছুর রহমান, মোশাররফ হোসেন, মৃত আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে জমি দখলর অপতৎপরতা চালায়। চলতি বছর ৯ ফেব্রুয়ারি নজিবর রহমান তার জমিতে প্রাচীর নির্মাণ করতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় এবং তাকেসহ পরিবাারের সদস্যদের হত্যার হুমকি দেয়। পরে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিয়ে ওই জমি দখল করে নেয়। ২০ ফেব্রুয়ারি তিনি কোতয়াললী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন গ্রামে এ নিয়ে সালিশ বসলে সন্ত্রাসীরা সেখানেও হামলা করে। ৩ মার্চ সন্ত্রাসীরা ওই জমির মেহেগনি গাছ বিক্রি করে দেয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলে ১৪ মার্চ ইউনিয়ন পরিষদের ভেতর চেয়ারম্যান উভয় পক্ষকে সালিশে ডাকেন। সেখানেও সন্ত্রাসীরা হট্টগোল করে চলে যায় এবং জমি রেজিস্ট্রি করে দিতে চাপ দিতে থাকে। ২৪ মে নজিবর রহমান গ্রামে গেলে চক্রটি ফের তার ওপর হামলা করে। পরে ২৮ মে তিনি কোতয়ালি আরেকটি সাধারণ ডায়েরি করেন। শেষ পর্যন্ত আদালতে একটি মামলা দায়ের করেছেন তিনি।
ভুক্তভোগী নজিবর রহমান যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের সাবেক প্রধান শিক্ষক। তিনি যশোর শহরে বসবাস করেন। এই সুযোগে সন্ত্রাসীরা জমি দখলে মরিয়া হয়ে উঠেছে।

ভাগ