স্টাফ রিপোর্টার॥ যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় বিশু বিশ্বাস (৩০) নামে এক করিমন চালক নিহত হয়েছেন। এ সময় অপর এক যাত্রী আহত হন। যাত্রী েিনয় খাজুরা আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশু বিশ্বাস (৩০), বাঘারপাড়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত সত্য বিশ্বাসের পুত্র। তার কাকা সুকুমার বিশ্বাস জানিয়েছেন, একই উপজেলার কৃষ্ণনগর মিন্টুকে নিয়ে বিশু বিশ্বাস তার করিমনযোগে গতকাল সকাল ১০টার দিকে খাজুরা বাজারে আসছিলেন্ পথে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলায় পৌঁছালে করিমনটি উল্টে গেলে চালক বিশু তার নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে বেলা ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় করিমনের যাত্রী মিন্টু সামান্য আহত হন।





