স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণমাথায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, রাসেল হুসাইন, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।





