বাগেরহাটে শতাধিক পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় করোনার কারণে তিগ্রস্ত শ্রমিক, দিনমজুর ও দলিত সম্প্রদায়ের নি¤œআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শরণখোলা প্রেস কাবের সাবেক সভাপতি সাংবাদিক বাবুল দাস। বৃহস্পতিবার সকালে স্থানীয় কালিমন্দির চত্বরে বাবুল দাসের ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল ও এক কেজি লবণ। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা প্রেস কাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্য উসমান গনি, পূজা উদযাপন পরিষদের নেতা, গোপাল কর্মকার প্রমুযখ।

ভাগ