খুলনার মশিয়ালিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৫

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালিতে স্ত্রীকে হত্যা করে ঘড়ের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ হীরার ভাই আকাশ চৌধুরী খানজাহান আলী থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন, আটক স্বামী এমকে আই জিসান, জিসানের ভাই মৃত আশরাফুল এর স্ত্রী হেলেনা বেগম, বোন রিয়া (২৪), রিয়ার স্বামী বাবু (২৭), ইভা (২২)। মামলার এজাহারে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী জিসান পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রতিবাদ করলে বিভিন্ন অজুহাতে স্ত্রী হীরার ওপর অমানসিক নির্যাতন চালাতো স্বামী। এ ঘটনায় খানজাহান আলী থানায় একাধিক বার জিডি ও অভিযোগ করা হয় বলে হীরার বাবা আমির হোসেন চৌধুরী জানান, খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনার দিন স্বামঅ জিসানকে আটক করা হয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে ।

ভাগ