নড়াইলে গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নড়াইল অফিস ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের গৃহবধূর ওপর অ্যাসিড নিেেপর মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের আদালত সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়। নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের পাঁচ শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস হোসেন সর্দার, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, কলোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিষ কুমার বিশ^াস, কলোড়া ইউপি মেম্বার আনোয়ার মোল্লা,রহিমা বেগম, স্বপন মোল্লা প্রমুখ। বক্তারা বলেন. বাহিরগ্রামের গোলাপ মোল্লার মেয়ে তানিয়া বেগম দীর্ঘদিন সুদে ব্যবসার সঙ্গে জড়িত। তার কাছ থেকে সুদে টাকা নিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পথে বসেছেন। চক্রবৃদ্ধি হারে সুদ আদায়কারী তানিয়া নানাকৌশলে নিরীহ মানুষকে বিপদে ফেলে দেয়। তার চক্রবৃদ্ধি হারে সুদের টাকা পরিশোধ করতে না পেরে ইতঃপূর্বে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন। সুদখোর তানিয়ার পেশা হচ্ছে নিরীহ মানুষের নামে মামলা দিয়ে কৌশলে অর্থ আদায় করা। তানিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলার আসামি জুয়েলের কাছ থেকে চেকের মাধ্যমে ৫ লাখ ৮০ হাজার টাকা ধার নেন তানিয়া। পাওনাদার জুয়েল তানিয়ার কাছে ওই টাকা ফেরত চাইলে তানিয়া টাকা ফেরত না দিয়ে উল্টো জুয়েলের কাছে ১৫লাখ টাকা পাবে বলে অহেতুক দাবি করেন।
বক্তারা আরও বলেন, তানিয়া পুলিশ প্রশাসনকে ভুল বুঝিয়ে মামলা দিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে হয়রানি করে থাকেন। সর্বশেষ তিনি নিজের শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য সাবেক ইউপি মেম্বার অহিদুল, জুয়েলসহ ৭জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। পূর্ব শত্রুতা এবং সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে ষড়যন্ত্রমূলক এ মামলা দায়ের করেছেন তানিয়া। মানববন্ধন শেষে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসীর পক্ষে স্বপন মোল্লা। এ বিষয়ে জানতে চাইলে গৃহবধূ তানিয়া বেগম মানবন্ধনে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, পাওনা টাকা চাওয়ায় তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে তানিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর ওপর গত সোমবার রাতে অ্যাসিড নিেেপর ঘটনায় ৭জনকে আসামি করে গত মঙ্গলবার নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ ৩আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

ভাগ