চৌগাছায় মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা মিলনায়তনে তিনি এই সভায় মিলিত হন।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছর, তাই ২০২০ সালটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ। সরকার দেশের মানুষের জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সকল সেবা যাতে জনগন পাই তার ব্যবস্থা আমাদের করতে হবে। মহামারি করোনা ভাইরাসের এই সময়ে সকলকে অধীক সচেতন হয়ে ঘর থেকে বের হতে হবে। যারা সরকারের নিয়ম কানুন মানবে না তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, কৃষি কর্মকর্তা মোঃ রইস উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র গোস্বামী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ নূর হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল প্রমূখ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমবায় কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ, মৎস্য কর্মকর্তা এস.এম শাহাজাহান সিরাজসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাগ