লোকসমাজ ডেস্ক॥ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। ২০২০-২০২১ মৌসুমে উদ্বোধনী দিনেই লিগ শিরোপা জয়ী লিভারপুল মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ১৬ বছর পর জায়গা করে নিয়েছে লিডস। লিগের সূচি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সূচি অনুযায়ী একই দিনে মুখোমুখি হবে ফুলহাম-আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস-সাউদাম্পটন, টটেনহাম-এভারটন, ওয়েস্ট ব্রমউইচ-লিস্টার সিটি, ওয়েস্টহাম ইউনাইটেড-নিউক্যাসল ইউনাইটেড।
অপর দিকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলা ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচগুলো শুরু হবে একটু দেরি করেই। বিশেষ করে তাদের মৌসুম দেরি করে শেষ হওয়ায় হিসেব করে দলগুলিকে বিশ্রাম দেওয়া হয়েছে ৩০ দিন। তাই ম্যানচেস্টার সিটি-অ্যাস্টন ভিলা এবং বার্নলি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের দিনক্ষণ পরে জানানো হবে। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় একটু আগেই বিদায় নিশ্চিত হওয়ায় চেলসি ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের। চিরাচরিত সময় থেকে একমাস পিছিয়ে শুরু হচ্ছে এবারের মৌসুম। তবে করোনা কাল হওয়ায় এবারও লিগ শুরু হতে যাচ্ছে বন্ধ স্টেডিয়ামে। লিগ চলবে ২৩ মে পর্যযন্ত।





