স্বস্তিকার নতুন লুকে হতাশ ভক্তরা

লোকসমাজ ডেস্ক॥ ভারতের বাংলা ছবির অন্যতম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এবার নিজের নতুন হেয়ারকাট নিয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী।
সংবাদমাধ্যম এইসময় বলছে, স্বস্তিকা তার নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। তেমনই এক ছবি গত সোমবার নিজের টুইটারে আপলোড করেছিলেন তিনি। ছবিতে নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘ওড়ার জন্য আমার ডানা প্রয়োজন নেই। আমার এই অসজ্জিত মাথাই যথেষ্ট।’
তার এই ছবি ভাইরাল হতে না হতেই অনেকেই বিরুপ প্রতিক্রিয়া দেখান।
কেউ লেখেন, ‘তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?’, কেউ আবার লেখেন ‘তোমার হেয়ারস্টাইল ভাল লেগেছে কিন্তু তোমাকে দেখতে ভাল লাগছে না। জানি না কেন হয়তো কোনও মেকআপ বা কোনও ফিল্টার নেই বলে।’ জবাব দিতে দেরি করেননি স্বস্তিকা। একটি টুইট শেয়ার করে লেখেন, ‘খারাপটাই এখন চলছে। চিয়ার্স টু লুকিং ব্যাড।’অবশ্য পরে এক টুইট বার্তায় তাদের এই বিরুপ মন্তব্যের কড়া সমালোচান করেন তিনি।

ভাগ