লোকসমাজ ডেস্ক॥ সানি লিওনি। বলিউডের এই অভিনেত্রীর নামেই নাকি উষ্ণতা; এমনটাই বলে থাকেন অনেকে। তার পেশাগত জীবন নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে স্বামী, তিন ছেলেমেয়ে নিয়ে সানি সুখী গৃহিণী।স্বামী ড্যানিয়েল ওয়েবের আর তিন সন্তানকে নিয়ে দিব্যি ক্যারিয়ার সামলাচ্ছেন তিনি। নিশা, আয়ার, নোয়া তিন সন্তানের প্রতিই অত্যন্ত যত্নশীল সানি। স্বামীও ভাগ করে নিয়েছেন দায়িত্ব। কিন্তু ড্যানিয়েলের সঙ্গে সানির আলাপ কীভাবে হলো এ নিয়ে তার ভক্তের আগ্রহের কোন কমতি নেই।
ড্যানিয়েল গত জন্মদিনেও সানিকে বলেছিলেন, আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ তুমি। সারা জীবন নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবতে দেখেছি তোমাকে। এই জার্নিতে আমি তোমার পাশে রয়েছি। কিন্তু তাদের এমন প্রেমের সূত্রপাতই বা কীভাবে?সানি লিওন বলেন, সুদর্শন ড্যানিয়েলকে দেখে প্রথমে ভাল লাগলেও মনে হয়েছিল মানুষটি সম্পূর্ণ তার বিপরীত। ড্যানিয়েলের সঙ্গে পরিচয় হতেই ভুল ভাঙে তার। ড্যানিয়েলও বলেন, তার জন্য সানি কিন্তু ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। অল্পই কথা হয়েছিল প্রথম দিন।
কথা কম হলেও সানির ফোন নম্বর এবং ই-মেল আইডি জোগাড় করে ফেলেছিলেন ড্যানিয়েল। কিন্তু ফোন করেননি। বরং ই-মেল করে জিজ্ঞাসা করেছিলেন, সানির সঙ্গে কীভাবে কথা বলতে পারেন তিনি। এটা সানির খুব ভাল লেগেছিল।
তিন ঘণ্টা কথা বলার পর সানির মনে হয়েছিল, বহু বছর ধরে যেন চেনেন ড্যানিয়েলকে। কোনো খাবার অর্ডার করতেও নাকি ভুলে গিয়েছিলেন তারা। শুধু ওয়াইন পান করেছিলেন দু’জনে।
সানি পর্ন ছবিতে অভিনয় করতেন সেই সময়। এর পর ড্যানিয়েলও তার সঙ্গে কাজ শুরু করেন। নিজেদের সংস্থা তৈরি করেন তারা। সানির পাশে সবসময় ছিলেন তিনি, কখনো অসম্মান করেনি। আর এমনই কথা জানান সানি লিওন।
এক দিন ঘনিষ্ঠ মুহূর্তে সানি একটা বাক্স খুঁজছিলেন, হাতে আংটি খুলে রাখবেন বলে। তখন ড্যানিয়েল তার দিকে একটা বাক্স এগিয়ে দেন। মেহগনি কাঠের বাক্সটা ড্যানিয়েলের নিজেরই তৈরি। বাক্সের মধ্যে লেখা ছিল, ভালবাসা-সহ ড্যানিয়েল। সেই সময় ড্যানিয়েল জানান, সানির জন্য তার কাছে একটা আংটিও রয়েছে। তার পরই সানির অনামিকায় আংটি পরিয়ে দেন ড্যানিয়েল।
সানি আর ড্যানিয়েলের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। দুই ছেলে এক মেয়ে নিয়ে নিজেদের মতো করেই দিন কাটান তারা। লকডাউনেও এর অন্যথা নেই। কখনো মাস্ক বানিয়ে, কখনো ওয়ার্কআউট আবার কখনো বা ছেলেমেয়ের সঙ্গে খুনসুটি করে দিন কাটছে ড্যানিয়েল এবং সানি লিওনের।





