মনিরামপুরে সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত খান টিপু সুলতানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে মনিরামপুরস্থ বাসভবনে টিপু সুলতান পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান সাদাব। টিপু সুলতানের বর্নাঢ্য রাজনৈতিক জিবনের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, জেলা যুব মহিলালীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান নাজমা খানম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন সাবেকভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌর কাউন্সিলর গৌর ঘোষ, সন্দীপ ঘোষ, অরবিন্দু হাজরা, তারেক মির্জা, তাজাম্মুল হোসাইন টিটো, সেলিম রেজা প্রমুখ। এর আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।

ভাগ