লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নড়াইল জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক লোহাগড়া পৌর যুবদলের নিজস্ব কার্যালয়ে পৌর কমিটির আহবায়ক মো. রবিউল ইসলাম ও সদস্য সচিব মো. হেলাল শেখের কাছে আহবায়ক কমিটি হস্তান্তর করেন।
দলীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর যুবদলের রবিউল ইসলাম রবিকে আহবায়ক ও মো. হেলাল শেখকে সদস্য সচিব এবং মো. সোহেল রানা লাক্সমী, মোস্তাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, উজ্জল মোল্যা, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, মিলন শেখ, শাহনেওয়াজ শিকদার মিরাজ ও পলাশ গুহ বিষ্ণুকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।




