কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ১২ টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশের মাঝে বরাদ্দকৃত এসব পোশাক ও পণ্য বিতরণ করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা এসব বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জুলফিকার আলী, ঠিকাদার ডিকে এন্টারপ্রাইজের দিপু কাজী, নিজাম উদ্দীন, সাতক্ষীরা জেলা গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সভাপতি আলী হোসেন প্রমুখ।



