সিটিপ্লাজায় ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥যশোরের সিটিপ্লাজায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বড়বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনাল হেড মাকসুদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন উপশাখার ব্যবস্থাপক শফিকুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিটিপ্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী ও সিটিপ্লাজা বণিক সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ। সভাপতির বক্তৃতায় মাকসুদুর রহমান বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান না। এটি আপামর মানুষের ব্যাংক। বিশ্বব্যাপী করোনার এই দুঃসময়ে ইসলামী ব্যাংক গ্রাহকের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে উপশাখা চালু করেছে। ইসলামী ব্যাংক গোটা দেশের মধ্যে সেরা ব্যাংক। স্বাস্থ্যবিধি মেনে ৩০ জনকে নিয়ে ৩০ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।

ভাগ