চৌগাছায় স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে শহরের ধণীপ্লাজায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান। প্রধান অতিথি বক্তৃতা করেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান আসাদ। বক্তৃতা করেন বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, যুবদলনেতা আলম দফাদার, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর যুবদল নেতা মঈন উদ্দীন মঈন, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আলী বুদ্দীন খান, স্বেচ্ছাসেবক দলনে রকিব উদ্দীন রুবেল, উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন, আরাফাত হোসেন, রাজু আহমেদ, লিটন হোসেন, মইফুল হোসেন, সাইফুল ইসলাম রিংকু, সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলনেতা জহুরুল ইসলাম,আকিজ উদ্দীন, তুফান হোসেন, সামাউল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালা উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক. ছাত্রদলনেতা জসিম উদ্দীন, ইমন হোসেন রকি, মেহেরান হাসান জিতু ও জাহিদ হোসেন প্রমুখ। বক্তৃতা শেষে একটি কেক কাটা হয়। কেক কাটা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

ভাগ