শিক্ষার্থীদের মাঝে কুরআন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী বই উপহার

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদা বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে আলোচনা সভা, দোয়া মাহফিল, হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়েছে। রবিবার জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্টার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়। জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর সাব- রেজিস্টার আমিনা বেগম, জেলা ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক, নকলনবিশ এবং হাফেজ ছাত্ররা। দোয়া মাহফিল শেষে সদর সাব-রেজিস্ট্রার সংলগ্ন রাফিউল আমানিয়া বাইতুলউলুম মাদ্রাসার শিার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।

ভাগ