চৌগাছায় ফেন্সিডিল গাঁজাসহ যুবক আটক

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ১৩ বোতল ফেন্সিডিল ও দেড়কেজি গাঁজাসহ সবুজ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দুলালপুর গ্রামের আব্দুল ওহাবের চায়ের দোকানের সামনে থেকে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেন। আটক সবুজ দুলালপুর গ্রামের সাহারত আলীর ছেলে।
জানা যায়, সবুজ হোসেন ও তার দুই সহযোগী ঢাকাগামী একটি পিয়ারা বুঝায় ট্রাকে মাদক ঢুকানোর চেষ্টা করছিল। গ্রামের লোকজন তাকে হাতেনাতে ধরে চৌগাছা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তার নিকট থেকে ১৩ বোতল ফেন্সিডিল ও দেড়কেজি গাঁজা উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ পিয়ারার কার্টুনে ভরে ট্রাক যোগে মাদক ঢাকায় পাঠায়। ঘটনার দিন ঢাকাগামী পিয়ারা বুঝায় একটি ট্রাকের পাশে তারা ঘুরাঘুরি করতে থাকে। এ সময় তাদের নিকট ঘুরাঘুরির কারণ জানতে চাইলে দুলালপুর গ্রামের অহিদুল ইসলাম মোল্যার ছেলে পাপ্পু হোসেন (৩৫) ও একই গ্রামের শাহাজান আলী মোল্যার ছেলে বিপ্লব হোসেন (৩৬) দৌড়িয়ে পালিয়ে যায়। আমরা সবুজকে ধরে পুলিশে খবর দিয়।চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, এ ব্যাপারে চৌগাছা থানায় সবুজ হোসেন ও পালাতক দুজনসহ মোট ৩ জনকে আসামী করে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক দু আসামীতে আটক করতে অভিযান চলছে।

ভাগ