স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার, কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহসভাপতি কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, বিআরডিবি’র চেয়ারম্যান সাংবাদিক মদন সাহা অপু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, কেশবপুর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক উৎপল দে প্রমুখ।




