শ্যামনগরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে পানিতে ডুবে মো. সাইফুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অজু করার সময় পুকুরে পড়ে তিনি মারা যান। তিনি শ্রীফলকাটি গ্রামে আজগর গাজীর ছেলে। স্বজনরা জানান, ফজরের নামাজের জন্য পুকুরে অজু করার সময় অসাবধান বশত পুকুরে পড়ে ডুবে যান। খোঁজাখুজির এক পর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় পুকুর হতে তাকে উদ্ধার করা হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ