ওএমএসে প্রথমবারের মতো মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ চাল দিচ্ছে বাংলাদেশ

লোকসমাজ ডেস্ক॥ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে ভর্তুকি দিয়ে নিম্ন-আয়ের লাখ লাখ মানুষকে চাল সরবরাহ করে আসছে। যাই হোক সোমবার ওএমএস কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ একটি কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় হাজার হাজার দরিদ্র পরিবার ছয়টি গুরুত্বপূর্ণ মাইক্রোনেট্রিয়েন্টস ভিটামিন এ, ভিটামিন বি ১, ভিটামিন বি ১২, ফলিক এসিড, আয়রন ও দস্তায় সমৃদ্ধ স্বল্প মূল্যের চালের সরবরাহ পাবে। ফর্টিফাইড রাইস বা পুষ্টিসমৃদ্ধ এ চাল সাধারণ চালের সঙ্গে ১:১০০ অনুপাতে মেশানো হয়। নিয়মিত ওএমএস হচ্ছে সরকারের একটি খাদ্য বিতরণ কর্মসূচি, যা বাজার মূল্য স্থিতিশীল করতে এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য যখন বছরজুড়ে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করে। অন্যদিকে, নতুন উদ্যোগের আওতায় তাৎণিক ব্যবহারের উপযোগী চাল সরবরাহ করা হবে। এটি ব্যাপক আকারে মাইক্রোনিউট্রিয়েন্ট-এর ঘাটতি মোকাবিলায় সহায়তা করবে। সুরতি এই চালগুলো দেখতে সাধারণ ভাতের মতো। এর রন্ধনপ্রণালী ও স্বাদও একই রকম। তবে এটি ছয়টি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজসমৃদ্ধ। জনসংখ্যার যে দরিদ্র অংশটি মাছ, মাংস, ফলমূল ও অন্যান্য খাবারের সংস্থান করতে না পারায় অপুষ্টিতে ভোগে এটি মূলত তাদের জন্য। ভিটামিন ও খনিজ ঘাটতিকে বিশ্বব্যাপী সাত শতাংশ রোগের কারণ হিসেবে বিবেচনা করা হয়। উন্নয়নশীল দেশগুলোতে নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে আয়রন, ভিটামিন এ এবং জিঙ্কের ঘাটতির মতো কারণগুলোও রয়েছে।

ভাগ