স্টাফ রিপোর্টার ॥ সরকার নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়ার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রেসকাবের সামনে যশোর কমিউনিটি নামের এক সামাজিক সংগঠন এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ফেরদৌস পরশ, মোহাম্মদ রেজা, রায়হান হাসান, রেজোয়ান বাশার প্রমুখ। মানববন্ধনে বক্তারা সরকার নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়ার জোর দাবি জানান।




