বেনাপোলে রাসেল হত্যা মামলায় আটক ভাইয়ের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলে নেশার টাকা না পেয়ে ব্যবসায়ী রাসেল হত্যা মামলায় আটক তার ছোটভাই আমজাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। উল্লেখ্য, গত ২৮ জুলাই সোমবার রাতে বেনাপোলের কাগজপুকুরে নেশার জন্য দাবিকৃত ২০ হাজার টাকা না পেয়ে বড়ভাই রাসেলকে গুলি চালিয়ে হত্যা করেন আমজাদ। পরে পুলিশ তাকে পিস্তলসহ আটক করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়।

ভাগ