কোভিড-১৯ মোকাবিলায় সকলকে অধিক সচেতন হতে হবে-বিভাগীয় কমিশনার

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় সকলকে অধিক সচেতন হতে হবে, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, তবেই আপনি বাঁচবেন, বাঁচবে আপনার পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাইকগাছা থানা পুলিশের ওসি এজাজ শফী, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ফরিদ উদ্দীন। এর আগে বেলা ১১ টায় প্রধান অতিথি সরকারি অর্থায়নে নির্মাণাধীন হিতামপুর জামে মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদ নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করেন। পরে তিনি পুরাইকাটির কমিউনিটি কিনিক পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

ভাগ