লোকসমাজ ডেস্ক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৭০৮ টি নমুনা পরীা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৯৭৭ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩০৬ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। এর মধ্যে ২ হাজার ৭৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরা হয়।





