ফেসবুকে কেউ উত্ত্যক্ত বা বাজে কমেন্ট করলে কী করবেন, পরামর্শ দিলো পুলিশ

    লোকসমাজ ডেস্ক॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহারকারী প্রতিনিয়ত বাড়ছেই। সেই সঙ্গে বাড়ছে ফেসবুকে হেনস্থার ঘটনাও। ইনবক্স, কমেন্টস কিংবা টাইমলাইনে কেউ বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করলে কী করবেন? বাংলাদেশ পুলিশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে সেই পরামর্শ দেয়া হয়েছে—
    * উত্ত্যক্তকারীর প্রোফাইল লিংক, যেভাবে আপনাকে উত্ত্যক্ত করেছে (বাজে মেসেজ বা ছবি) সেটার লিংক বা স্ক্রিনশট সংগ্রহ করে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অভিযোগ করুন।
    * সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারেও সরাসরি গিয়ে অভিযোগ জানাতে পারেন।
    * এছাড়াও নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন—
    হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
    ই-মেইল: [email protected]
    ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/
    * অভিযোগ দায়ের করার পর প্রয়োজনবোধে উত্ত্যক্তকারীর অ্যাকাউন্টটিকে ব্লক করে দিতে পারেন। ব্লক করতে চাইলে প্রথমে ওই আইডি ওপেন করতে হবে। তারপর Message বক্সের পাশে তিনটি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে Block অপশন সিলেক্ট করে ব্লক করুন।

    ভাগ