শার্শায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবক আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার রামপুরে গত শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলায় শামী হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গ্রামবাসী জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে রামপুর বাজারে শামীম হোসেনসহ কয়েকজন গল্প করছিলেন। এ সময় একই গ্রামের মাদক ব্যবসায়ী ট্যারা মিন্টু, কবুসহ কয়েকজন সন্ত্রাসী শামীমকে বেদম প্রহার করে। গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শামীম রামপুরের আব্দুল মতিনের পুত্র।

ভাগ