‘জনসাধারণের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন সাহারা খাতুন’

লোকসমাজ ডেস্ক॥ আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাহারা খাতুন সারাজীবন সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। পররাষ্ট্রমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন (৭৮)।

ভাগ