শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরে ছেলের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে মারা গেলেন মা। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক (এইচ আই) এস এম আমজাদ হোসেন (৬০) করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ছেলের মৃত্যুর খবর শুনে বৃদ্ধা মা আমেনা খাতুন (৯৭) ওইদিন রাত ১০ টার দিকে নিজ বাড়িতে মারা যান। মা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমজাদ হোসেন উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে। মা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




