সাংবাদিক উজ্জ্বলের পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা প্রেস কাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলের পিতা মহাসিন আলী বিশ^াসের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জগন্নাথপুর গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম সাইফুর রহমান বাবুল, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদল, সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পল্লবী কিনিকের ব্যবস্থাপক ডা. মিজানুর রহমান, চৌগাছা প্রেস কাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, রিপোর্টার্স কাবের সভাপতি বাবলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান ও হবিবর রহমান হবি, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তোতা মিয়া, তবিবর রহমান খাঁন, ইব্রাহীম খলিল বাদল, মাসুদুল হাসান, অবাইদুল ইসলাম সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৮ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলের পিতা মহাসিন আলী বিশ^াস উপজেলার জগন্নাথপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তিকাল করেন।

ভাগ