চুড়ামনকাটিতে বিএনপি নেতা মনসুর আলীর স্ত্রীর ইন্তিকাল, অমিতের শোক

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা মো. মনসুর আলীর স্ত্রী এবং তরুণ লেখক খালিদ ফেরদৌসের মা সখিনা খাতুন বুধবার সন্ধ্যায় ইন্তিকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্বামী ও ৯ ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সখিনা খাতুন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মকসেদ আলীর কন্যা। তার সন্তানরাও সবাই কর্মেেত্র প্রতিষ্ঠিত। তরুণ লেখক ও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের শিক খালিদ ফেরদৌস তার ছোট সন্তান। এক মেয়ে বিসিএস শিা ক্যাডারে কর্মরত। এক ছেলে বিজিবিতে এবং আরেকজন ব্যাংকার। বড় দুই ছেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে চুড়ামনকাটি উত্তরপাড়ায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অমিতের শোক
বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সখিনা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান আলাহর কাছে প্রার্থনা করি তিনি যেন শোকাহত পরিবারকে এ শোক কাটিয়ে ওঠার তৌফিক দেন। একই সাথে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

ভাগ