স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসে আক্রান্ত প্রেস কাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। একই সাথে অন্যান্য অসুস্থ সাংবাদিকের সুস্থতা কামনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেস কাব অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠিত মাহফিলে কোভিড-১৯ এ আক্রান্ত জাহিদ হাসান টুকুন ছাড়াও কাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিটু, সিনিয়র সাংবাদিক মিয়া আব্দুস সাত্তার, এম এ মান্নান মিয়া, সিদ্দিক হোসেন, মোহাম্মদ হাকিম, মহিদুল ইসলাম মন্টু, কার্যনির্বাহী সদস্য এম আইউব, নিউজ টুডের শরিফুল আলমসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়া সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়।
এছাড়া সম্প্রতি প্রয়াত সাংবাদিক ফখরে আলম ও কমর আহমেদ, সদ্য মৃত্যুবরণকারী সাংবাদিক সাইফুর রহমান সাইফের মা বেগম হামিদা রহমান ও চৌগাছার সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলের বাবা মহাসিন আলীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রেসকাব যশোর আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন যশোর জজকোর্ট মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ মাওলানা মো. মোক্তার আলী। দোয়া মাহফিলে প্রেস কাব সম্পাদক আহসান কবীর, সহ-সভাপতি নূর ইসলাম ও আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুজ্জামান মুনিরসহ প্রেসকাব কার্যনির্বাহী কমিটি ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।





