অভিনেত্রী নয়া রিভেরা নিখোঁজ

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের ফক্স চ্যানেলে প্রচারিত সঙ্গীতভিত্তিক কমেডি-ড্রামা টেলিভিশন সিরিজ গ্লি’র জনপ্রিয় তারকা নয়া রিভেরা নিখোঁজ হয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনি হয়তো আর বেঁচে নেই।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ৩৩ বছর বয়সী নয়া রিভেরা এবং তার সন্তান জোসে বুধবার (৮ জুলাই) একটা বোট ভাড়া করেন। ওই বোটে তারা ক্যালিফোর্য়িার লেক পিরুতে ঘুরছিলেন।
এর তিন ঘণ্টা পর অপর এক বোট চালক ওই বোটটিতে এক বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় দেখে বিপদসংকেত দেন। এরপর বোটটি উদ্ধারের পর চার বছর বয়সী রিভার বাচ্চা তাকে জানায়, তারা যখন সাঁতারের জন্য বেরিয়েছিলেন তখন তার মা বোট থেকে ঝাপ দেন এবং এরপর আর ফিরে আসেননি।
পুলিশ রিভেরার লাইফ জ্যাকেট ওই বোট থেকে উদ্ধার করেছেন এবং গাড়িটিও ওই লেকের পাশেই ছিল।রিভেরার ছেলের বয়ান এবং এখন পর্যন্ত তার খোঁজ না মেলায় পুলিশ ধারণা করছে তিনি হয়তো আর বেঁচে নেই।রিভেরা সান্তানা লোপেজ হিসেবে গ্লি সিরিজে ১১৩টি এপিসোডে অভিনয় করেছেন।

ভাগ