মহিলা মেম্বারকে পিটিয়ে আহত করলেন স্বামী

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ইউপির সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বারকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন পাষন্ড স্বামী। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মেম্বারকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডের মেম্বার বান্দিকাটি গ্রামের আকরাম হোসেন মিন্টুর স্ত্রী রোজিনা বেগম। রবিবার সকালে সভা শেষে বাড়ি আসার পর কোন বুঝে ওঠার আগেই তাকে লাঠিপেটা করে গুরুতর আহত করেন স্বামী। এ সময় রোজিনা চেয়ারম্যানকে জানালে তিনি প্যানেল চেয়ারম্যান, চৌকিদার ও সচিবকে ঘটনাস্থলে পাঠান। এ সময় রোজিনার স্বামী তাদেরকেও অপমান অপদস্ত করেন। পরবর্তীতে রোজিনাকে বাড়ি থেকে উদ্ধারের জন্য চেয়ারম্যান থানা পুলিশকে বললে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভাগ