স্টাফ রিপোর্টার ॥ যশোরে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ও জাতীয় চার নেতা এবং করোনাভাইরাস সংক্রমনে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যশোর জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর নাসিমা আক্তার জলির নেতৃত্বে বিকেলে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সাদিয়া মৌরিন, পৌর কমিটির সদস্য জেসমিন আক্তার, নওয়াপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মিতা বেগম, ৩ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি জুলেখা বেগম, ৪ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি ববি রহমান, সাধারণ সম্পাদক বুল বুলি বেগম, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পপি বেগম।




