স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের স্থগিত নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. ইদ্রিস আলীর কাছে এই স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, সাবেক সভাপতি আজিজুল আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ ফুলু, কামরুজ্জামান, সেলিম রেজা মিঠু প্রমুখ।




