যশোরে জজ আদালতের বেঞ্চ সহকারীর বাসায় চুরি

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী টিপু সুলতানের বাসায় চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা তার বাসায় হানা দিয়ে নগদ টাকা ও অলঙ্কার চুরি করে নিয়ে গেছে। টিপু সুলতানের অভিযোগ, তিনি যশোরে কেশবপুর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী। শহরের পুরাতন কসবা আবু তালেব সড়কের জাহানারা মঞ্জিলের শাহ নেওয়াজের বাড়িতে ভাড়া থাকেন। গত ২ জুলাই বিকেলে তিনি ঘরে তালা দিয়ে শার্শা উপজেলার বাগআঁচড়ায় শ্বশুরবাড়িতে যান। এরপর ৫ জুলাই সকাল নয়টার দিকে যশোরে বাসায় ফিরে এসে দেখেন, ঘরের ভেতর আসাবাবপত্র ও কাপড় তছনছ করা। কাঠের আলমারি, ওয়্যারড্রব ও ড্রেসিং টেবিলের তালা ভাঙ্গা। তার বাসার পেছনের জানালার গ্রিলও কাটা। অজ্ঞাত পরিচয় চোরেরা গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ সাড়ে ৩৩ হাজার টাকাসহ ৯১ হাজার ৬শ’ টাকা সোনার ও রুপার গহনা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন।

ভাগ